বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

পোল্যান্ড সীমান্তে রুশ ড্রোন হানা, অল্পের জন্য রক্ষা ট্রেনের

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পোল্যান্ড সীমান্তে রুশ ড্রোন হানা, অল্পের জন্য রক্ষা ট্রেনের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আঁচ এবার এসে লাগল ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তে। রবিবার পশ্চিম ইউক্রেনে পোল্যান্ড সীমান্তের একেবারে কাছে একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে ভয়ংকর হামলা চালাল মস্কো। একের পর এক রুশ ড্রোনের আঘাতে ট্রেনটিতে আগুন ধরে যায়। তবে ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পোল্যান্ডের রেল সংস্থা ‘পিকেপি ইন্টারসিটি’র একটি ট্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে আচমকা ট্রেনটির ওপর আছড়ে পড়ে বেশ কয়েকটি রুশ ড্রোন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের বগি। সেই সময় ট্রেনটিতে ২০৬ জন যাত্রী ছিলেন। তবে তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি। তবে এই হামলার জেরে সীমান্ত এলাকায় প্রায় ছ’ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

ন্যাটোভুক্ত দেশের এত কাছে এই ধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এর আগে পোল্যান্ড সীমান্তে একাধিকবার মিসাইল ও ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটলেও, সরাসরি যাত্রীবাহী আন্তর্জাতিক ট্রেনে হামলার ঘটনা এই প্রথম। ইউক্রেনীয় সীমান্তরক্ষী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার পর পোল্যান্ড এবং ইউক্রেন দুই দেশের সীমান্তেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনার জেরে ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনও কড়া পদক্ষেপ করে কি না, এখন সেটাই দেখার।

আরও বিদেশ খবর