বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: হসপিটাল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ৪৭ বছর বয়সি মল্লিকা ঘোষের। ঘটনাটি ঘটে আজ সকালে। জানা গিয়েছে, গতকাল মল্লিকা ঘোষের মেয়ে মেডিকেলের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ায় পরিবারে খুশির পরিবেশ ছিল। সেই আনন্দের মধ্যেই আজ সকালে স্নান সেরে ছাদে কাপড় মেলতে যান মল্লিকা দেবী।

 

সেখানে পড়ে থাকা একটি লোহার রড সরাতে গিয়ে সেটি পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই লুটিয়ে পড়েন তিনি। মেয়েকে এই অবস্থায় দেখে তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর মা মঞ্জু ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

 

এরপর দু’জনকেই রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মল্লিকা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মা মঞ্জু ঘোষের চিকিৎসা চলছে।

 

ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় মহিলার হাতের শাঁখা, কাপড়ের বালতি ও জুতো। পাশাপাশি ছাদে থাকা টবের গাছগুলিও পুড়ে যায়। মেয়ের সাফল্যের আনন্দের পরের দিনই এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর