বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

দুর্গাপুর-হাওড়া সরাসরি লোকাল ট্রেনের দাবি, প্রশাসনিক বৈঠকে মিলল মুখ্যমন্ত্রীর সম্মতি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬
দুর্গাপুর-হাওড়া সরাসরি লোকাল ট্রেনের দাবি, প্রশাসনিক বৈঠকে মিলল মুখ্যমন্ত্রীর সম্মতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন চালুর দীর্ঘদিনের দাবি এবার উঠল প্রশাসনিক বৈঠকে। শুক্রবার সৃজনী প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে রেলের আধিকারিকদের উপস্থিতিতেই এই দাবি পেশ করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিধায়কের এই প্রস্তাবে মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

বর্তমানে দুর্গাপুর থেকে হাওড়া যাওয়ার সরাসরি কোনও লোকাল ট্রেন নেই। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে পুরোপুরি মেল বা এক্সপ্রেস ট্রেনের উপরেই ভরসা করতে হয়। এতে যাতায়াতের খরচ অনেকটাই বেড়ে যায়। বিকল্প হিসেবে অনেকে পুরুলিয়া বা আসানসোল থেকে আসা বর্ধমানগামী লোকাল ধরে বর্ধমান স্টেশনে নামেন এবং সেখান থেকে হাওড়া লোকাল ধরেন। কিন্তু ট্রেন বদলের এই প্রক্রিয়ায় অনেকটা সময় নষ্ট হয়।

 

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানান, সরাসরি লোকাল ট্রেন চালু হলে নিত্যযাত্রীদের পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক মানুষজনেরও বিশেষ সুবিধা হবে।

যাত্রীদের এই দীর্ঘদিনের দাবির বিষয়ে রেল কর্তৃপক্ষের অবশ্য ভিন্ন মত রয়েছে। রেলের তরফে অতীতে জানানো হয়েছিল, সমীক্ষায় দেখা গিয়েছে এই রুটে লোকাল ট্রেন চালানো আর্থিকভাবে লাভজনক হবে না। পাশাপাশি দুর্গাপুরে ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কারশেড না থাকার সমস্যার কথাও তুলে ধরেছিল রেল।

তবে রেলের এই যুক্তি মানতে নারাজ নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া-সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা থেকে কয়েক হাজার মানুষ প্রতিদিন দুর্গাপুর হয়ে যাতায়াত করেন। ফলে যাত্রী সংখ্যার অভাব হওয়ার কথা নয়। 

 

এবার খোদ মুখ্যমন্ত্রীর সম্মতি মেলায় এই রুটে লোকাল ট্রেন চালুর বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।

আরও খবর