বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

পথ কুসুমাস্তীর্ণ নয়!

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
পথ কুসুমাস্তীর্ণ নয়!
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

একজন মহাপুরুষ সতর্ক করে বললেন, অন্তরে নেকড়ের হিংস্রতা, বাইরে নিরীহ ভেড়ার পোশাক —এরকম ভণ্ড মানুষ থেকে সাবধান। ফল দেখেই তাদের চরিত্র বুঝবে। কাঁটালতা থেকে কখনো আঙুর পাওয়া যায় না। ভালো গাছই ভালো ফলের জন্ম দেয়। আর যে গাছ পচে গেছে তার ফল জঘন্য হবে না তো কী! যে গাছ ভালো ফল দেয় না তাকে লোকে কেটে ফেলে আগুনে অর্পণ করে। তাই ফল দেখে গাছ চেনো। যে গাছের আগুনে ইন্ধন হবার কথা সে গাছের ফলে আকৃষ্ট হয়ো না। দান করো প্রতিদান পাবে। যীশু বললেন, যে মাপে দিয়েছো সে মাপে ফিরে পাবে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটা পড়ে আছে তা তুমি দিব্যি দেখতে পাচ্ছ, অথচ তোমার নিজের চোখে যে আস্ত একটা কড়িকাঠ ঢুকে আছে তা দেখতে পাচ্ছ না। আগে নিজের চোখ থেকে কড়িকাঠটা তুলে ফেলো তারপর পরিপূর্ণ দর্শনে তোমার ভাইয়ের চোখের সংশোধন কর। পবিত্র বস্তু কুকুরকে দিও না। শুয়োরের সামনে ছড়িও না তোমার মণিমুক্ত। ওরা মুক্তগুলোকে পায়ে মাড়িয়ে গুঁড়ো করে ফেলবে। তারপর তোমাকে আক্রমণ করবে ক্ষতবিক্ষত করে দেবে। অবিশ্বাসী অশ্রদ্ধবানের কাছে ঈশ্বর কথা বলার মত বিড়ম্বনা আর কি হতে পারে ? যার কাছ থেকে যে রকম ব্যবহার পেতে চাও তার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার কর। শুধু অন্যকে আঘাত করো না অন্যকে প্রসন্ন কর। শুধু কলহ পরিহার করো না, এগিয়ে গিয়ে অন্যকে ভালোবাসো। বেশিরভাগ লোকের সদর দিয়ে ঢোকবার লালসা। যে দরজাটি সরু সেই দরজা দিয়ে ঢোকো, প্রশস্ত দরজা নিয়ে যাবে তোমাকে বিশাল সর্বনাশে। সত্যিকার জীবনের পথ খুঁজতে থাকো। সে পথ মসৃণ নয়, সে পথ বন্ধুর। কুসুমাস্তীর্ণ নয়, কন্টকাকীর্ণ। সে পথ শ্রমের, ধৈর্যের, তপস্যার। উচ্ছৃঙ্খলতার পথ নয় একাগ্রতার পথ। নিষ্ঠাই সেখানে একমাত্র নিয়ম, আর পথ যত দীর্ঘ, প্রাপ্তিও তত গভীর। জীবনকে তাই ক্ষণকালের বালির উপর খাড়া করোনা, অনন্তকালের অক্ষয় প্রস্তরের উপর প্রতিষ্ঠিত করো। করে দেখাও। করে পাও। করে পাওয়ার নামই তো কৃপা। উপদেশ না হয়ে উদাহরণ হয়ে ওঠো। বলায়-চলায় এক হও। ভান বিসর্জন দিয়ে প্রাণে প্রমাণ দাও। মুখ সর্বস্ব না হয়ে কর্মসর্বস্ব হও। মনে রেখো, তুমি আর সকলের চোখে ধুলো দিতে পারলেও অন্তর্যামী ঈশ্বরের চোখে ধুলো দিতে পারবে না শেষ বিচার তাঁর হাতে।

আরও বোধিবৃক্ষ খবর