বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

স্নেহসিক্ত দৃঢ়তা

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬
স্নেহসিক্ত দৃঢ়তা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

শৃঙ্খলা হল স্নেহসিক্ত দৃঢ়তা। এটি কোন সমস্যা দেখা দেওয়ার আগেই তাকে বাধা দেবার উপায়। শৃঙ্খলা আসলে ভালোবাসার কাজ। কখনোও কখনোও দয়ালু হওয়ার জন্য নির্দয় হতে হয়। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। জিরাফ বৃহৎ আকারের জন্তু। মা জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে। হঠাৎ বাচ্চাটি মাতৃগর্ভের আরাম থেকে শক্ত মাটির উপর পড়ে যায়। মাটিতে পড়েই থাকে, উঠতে চায় না। মা জিরাফ তখন বাচ্চাটির পিছনে গিয়ে জোরে লাথি মারে। বাচ্চাটি উঠে দাঁড়ায়, কিন্তু তার পা তখনও দুর্বল, টলমল করে, ফলে বাচ্চাটি পড়ে যায়। মা জিরাফ কিন্তু আবার কাছে গিয়ে জোরে লাথি মারে। বাচ্চাটি উঠে দাঁড়ায় কিন্তু আবার পড়ে যায়। মা আবার লাথি মারে। এইভাবে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটি চলতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার মা তাকে লাথি মেরে চলে। কেন? কারণ, মা জিরাফ জানে যে, নিজের পায়ের উপর দাঁড়িয়েই বাচ্চাটিকে বেঁচে থাকতে হবে তা না হলে জঙ্গলের শ্বাপদরা তাকে খেয়ে ফেলবে। আসলে মা জিরাফ ভালোবেসেই তার বাচ্চাকে লাথি মারে। ঠিক তেমনই সুবিবেচক পিতা-মাতা শৃংখলা রক্ষার জন্য ছেলে মেয়ের সাময়িক অসন্তোষ কে ভয় করেন না। শৃঙ্খলা মেনে চলতে গিয়ে মনে হতে পারে যে এটি যেন আমাদের টেনে নামাচ্ছে। প্রকৃতপক্ষে এটিই আমাদের উপরে উঠিয়ে দিচ্ছে, শৃঙ্খলার কাজই তাই। একটি ছেলে বাবার সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল। ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করল, ঘুড়িটি কিসের জোরে উপরে উঠছে। বাবা জবাব দিলেন, সুতোর জোরে। ছেলেটি বলল, কিন্তু বাবা, সুতো তো ঘুড়িটিকে নীচের দিকে টেনে রেখেছে। বাবা তখন ছেলেকে ভালো করে লক্ষ্য করতে বলে, সুতোটি ছিঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে ঘুড়িটি মাটিতে নেমে এলো। জীবনের ক্ষেত্রেও এ কথা সত্য। শৃঙ্খলাবোধ এই কাজ করে। কখনো কখনো যা আমাদের নিচের দিকে টেনে নামাচ্ছে বলে মনে হয়, সেইটাই কিন্তু আমাদের উঠতে সাহায্য করছে। আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পূর্ণ ভোগের মধ্যে স্বাধীনতা নেই, স্বাধীনতা আছে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণের মধ্যে।

আরও বোধিবৃক্ষ খবর