অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রতিনিধিরা বাড়ালেন সাহায্যের হাত
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। ছাত্র -ছাত্রীদের রেজাল্ট সংগ্রহ করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা রোদে দীর্ঘ লাইন দিয়ে প্রতীক্ষা করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বর্ধমান আঞ্চলিক কার্যালয় নজরুল ভবনের সামনে। কয়েকটি বিষয়ে তাঁদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা)এর পূর্ব বর্ধমান জেলা শাখার শিক্ষক প্রতিনিধিরা তখন শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান এবং সুষ্ঠভাবে ছাত্র- ছাত্রীদের রেজাল্ট বিতরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।। উপস্থিত ছিলেন ABRSM(SE) রাজ্য কমিটির সদস্য মাননীয় শিবমনি সাউ, ABRSM (SE) পূর্ব বর্ধমান জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ, সংগঠনের জেলা মিডিয়া প্রমুখ ইন্দ্রনীল কোনার এবং ABRSM(SE) পূর্ব বর্ধমান জেলা কমিটির শিক্ষক শিক্ষিকারা। সংগঠন প্রসঙ্গে জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ বলেন, রাষ্ট্র হিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, এবং শিক্ষক হিতে সমাজ , আমাদের সংগঠনের মূল মন্ত্র। শিক্ষা বিষয়ক কাজে যখনই প্রয়োজন পড়বে আমাদের সংগঠন স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
শিবমনি সাউ বলেন, বিগত দিনে শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্য তৈরি হয়েছিল। আমরা সাংগঠনিক ভাবে শিক্ষা ক্ষেত্রে সকল নৈরাজ্য দুর করার চেষ্টা করবো।

