বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

উচ্চমাধ্যমিকে নবম গলসির অরিত্র 

প্রকাশিত: ১৬ মে, ২০২৬
উচ্চমাধ্যমিকে নবম গলসির অরিত্র 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে অরিত্র দুয়ারী। গলসি-২ ব্লকের ভুঁড়ি অঞ্চলের রাঘবপুর গ্রামের বাসিন্দা অরিত্রের এই কীর্তিতে খুশি এলাকার বাসিন্দারা। আগামীতেও ফের এলাকার মুখ উজ্জ্বল করবে অরিত্র এমনটাই মনে করছেন তাঁরা।     

গলসির বাসিন্দা হলেও অরিত্র পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে অরিত্র পঞ্চম শ্রেণী থেকেই বিদ্যাপীঠে পড়ছে। উল্লেখ্য, রাজ্যের মেধা তালিকায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ১৭ জন স্থান করে নিয়েছেন। তার মধ্যে অরিত্র অন্যতম। অরিত্রর পাশাপাশি বিদ্যাপীঠের ময়ূখ পাল এবং আদিত্য নারায়ণ জানাও একই নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অরিত্রকে শুভেচ্ছাও জানানো হয়েছে। সে বলে, তৃতীয় সেমিস্টারে ভেবেছিলাম খুব ভালো রেজাল্ট হবে না। কিন্তু তখনও নবম হয়েছিলাম। সেজন্য একটা আশা ছিল। এবার ভেবেছিলাম ভালো ফল হবে। ৪৮৮ নম্বর পেয়ে র‍্যাঙ্ক হয়েছে। খুব ভালো লাগছে। প্রস্তুতি প্রসঙ্গে সে বলে, রামকৃষ্ণ মিশনের আবাসিক পরিবেশে গড়ে উঠেছে আমার শিক্ষাজীবন। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে পড়িয়েছিলেন সেভাবে তৈরি হয়েছি। আর নিজে পড়েছি। অরিত্রর প্রিয় বিষয় কম্পিউটার আর পদার্থবিদ্যা। পড়াশোনার বাইরে লেখালেখি এবং প্রোগ্রামিং করা তার পছন্দের কাজ। অরিত্র বলে, ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বা এআই মেশিন লার্নিং নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অরিত্রর বাবা অনুপকুমার দুয়ারি বলেন, খুবই আনন্দ লাগছে। আমাদের ব্লকের স্তরেও পড়ুয়ারা প্রত্যেক বছর মেধা তালিকায় থাকুক এটাই চাইব। স্থানীয়রা বলেন, ছোট থেকেই পড়াশোনামুখী ছিল অরিত্র। এ বছর উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এবং মেডিক্যালের পরীক্ষা খুব কম সময়ের ব্যবধানে হয়েছে। তাই এই বারে চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। তবে আবাসিক পরিবেশে, রামকৃষ্ণ মিশনের কড়া অনুশাসনে থেকে অরিত্র দুর্দান্ত রেজাল্ট করেছে।  
 এলাকার শিক্ষক ফিরোজআলি কাঞ্চন বলেন, অরিত্র মেধা ও পরিশ্রমে সাফল্য লাভ করেছে। এই সাফল্য গলসির গর্ব। ওকে দেখে আগামী দিনে বহু ছাত্রছাত্রী অনুপ্রেরণা পাবে। গলসির শিক্ষার ধারায় ওর এই কৃতিত্ব অমর হয়ে থাকবে।

আরও জেলা খবর