জেলা
মাছ ধরার জালে আটকে পড়ল ৭ ফুটের কেউটে
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত কামারহাটি গ্রামে মাছ ধরার জালে আটকে পড়ল প্রায় ৭ ফুট লম্বা একটি বিশাল আকৃতির কেউটে সাপ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, মাছ ধরার জালে সাপটি আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। পরে সাপটিকে উদ্ধার করে মাধবডিহি থানায় নিয়ে আসা হয়। এরপর মাধবডিহি থানার পক্ষ থেকে বনদপ্তরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত থানায় পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা। তাঁরা সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।
এই ঘটনায় মাধবডিহি থানার তৎপরতা এবং বনদপ্তরের আধিকারিকদের ভূমিকায় প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

