বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মল্লারপুরে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে গণ ভাইফোঁটা, সামিল ১২০ জন অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
মল্লারপুরে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে গণ ভাইফোঁটা, সামিল ১২০ জন অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসা, স্নেহ, মমতা ও একে অপরের দীর্ঘায়ু কামনায় প্রার্থনা। এই উৎসব শুধু পারিবারিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা ও মানবিকতার বন্ধনে সমাজের সকল মানুষকে একসূত্রে বাঁধার বার্তাও দেয়। আর সেই মানবিকতার বার্তাকেই সামনে রেখে বীরভূমের মল্লারপুরের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত হল গণ ভাইফোঁটা।

এদিন আশ্রম প্রাঙ্গণে সমাজের বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, দুস্থ এবং অনাথ শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বীরভূম জেলার বিভিন্ন হোম ও অনাথ আশ্রম থেকে প্রায় ১১৫ থেকে ১২০ জন ছোট ছেলে-মেয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাইফোঁটা গ্রহণ করে। উৎসবের আনন্দে সামিল হয় সকলেই।

শুধু ভাইফোঁটার রীতিনীতি পালন নয়, এই আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি, ভালোবাসা এবং মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরা হয়। যাঁদের কাছে উৎসবের আনন্দ অনেক সময় অধরাই থেকে যায়, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই বিশেষ উদ্যোগ। আশ্রম প্রাঙ্গণে এমন আয়োজনে খুশির পরিবেশ তৈরি হয়। সব মিলিয়ে, মল্লারপুরের এই গণ ভাইফোঁটা হয়ে উঠল ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য মিলনমেলা।