বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মারগ্রামে ফের অবৈধ গরু পাচার রুখল পুলিশ, ১২টি গরু উদ্ধার, গ্রেফতার ৫

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
মারগ্রামে ফের অবৈধ গরু পাচার রুখল পুলিশ, ১২টি গরু উদ্ধার, গ্রেফতার ৫
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের মারগ্রামে ফের অবৈধ গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মারগ্রাম থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মারগ্রামের দর্জিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১২টি গরু আটক করা হয়। গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এরপর গরুগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি অবৈধ গরু পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে মারগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে ঝাড়খণ্ড এলাকা থেকে মুর্শিদাবাদের দিকে গরুগুলি পাচারের চেষ্টা চলছিল। পাচারের আগেই অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

উদ্ধার হওয়া ১২টি গরু রামপুরহাটের মুনসুভা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি খোঁয়াড়ে রাখা হয়েছে। ধৃত পাঁচজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

এলাকায় অবৈধ গরু পাচার ও এই ধরনের বেআইনি কারবার বন্ধ করতে পুলিশের এই অভিযান বলে জানা গিয়েছে। আগামী দিনেও অবৈধ কারবার রুখতে পুলিশি নজরদারি ও অভিযান জারি থাকবে বলে মনে করা হচ্ছে।