বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

বক্স অফিসে সুনামি: তিন দিনেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
বক্স অফিসে সুনামি: তিন দিনেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী মেগাস্টার তথা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র ‘জন নায়কন’ (Jana Nayagan) মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গত বৃহস্পতিবার বড় পর্দায় দুর্দান্ত ওপেনিংয়ের পর শুক্রবার ছবির ব্যবসায় সামান্য পতন দেখা গিয়েছিল। তবে শনি ও রবিবার ছুটির দিন আসতেই ফের অবিশ্বাস্য গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে এই সিনেমার আয়ের গ্রাফ।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে (শনিবার) ভারতে ছবিটি এক ধাক্কায় প্রায় ২৮.৫০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। এর আগে প্রথম দিনে ছবিটির নিট আয় ছিল ৪২.৭০ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে তা দাঁড়িয়েছিল ২১.১৫ কোটি টাকা। ফলে, প্রথম তিন দিনে ভারতের বাজারে ‘জন নায়কন’-এর মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৪.৪৪ কোটি টাকায়। অন্যদিকে, তিন দিনে ভারতের মোট গ্রস সংগ্রহ পৌঁছেছে ৮৭.৫০ কোটি টাকায় এবং ওভারসিজ মার্কেট মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় মাত্র ৭২ ঘণ্টাতেই ১৭১.৮৪ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে।
রবিবারও ছুটির দিনে ছবিটির প্রতি সাধারণ দর্শক ও ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তামিল সংস্করণের শোগুলিতে সারাদিনে গড়ে প্রায় ৬১.০৪ শতাংশ আসন পূর্ণ ছিল। প্রেক্ষাগৃহের পরিসংখ্যান বলছে, সকালের শো-তে দর্শকের উপস্থিতি ৪২.৯২ শতাংশ থাকলেও সন্ধ্যার দিকে তা একলাফে ৬৭ শতাংশে পৌঁছায়। আর রাতের শোগুলিতে সেই ব্যস্ততা সর্বোচ্চ ৭৪.৯২ শতাংশ পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ভারতের প্রধান শহরগুলির মধ্যে চেন্নাইতে এই ছবিকে কেন্দ্র করে সবথেকে বড় আলোড়ন তৈরি হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতেও দর্শকদের অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক আঙিনায় পা রাখার আগে বিজয়ের এই শেষ সিনেমাটি খুব দ্রুতই বিশ্বব্যাপী ২০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে।

আরও বিনোদন খবর