বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তৃণমূল কর্মীদের কংগ্রেসে আহ্বান জানালেন অধীর

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
তৃণমূল কর্মীদের কংগ্রেসে আহ্বান জানালেন অধীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার রাজনীতিতে এক বড়সড় ওলটপালটের ইঙ্গিত মিলতেই আসরে নেমে পড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক যে তীব্র ভাঙন ধরেছে, তাকেই নিজেদের সংগঠন মজবুত করার ‘পৌষ মাস’ হিসেবে দেখছেন এই পোড়খাওয়া রাজনীতিক। বহরমপুরে এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের সাধারণ কর্মীদের উদ্দেশে এক বড় বার্তা দিয়েছেন বহরমপুরের এই প্রাক্তন সাংসদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যাঁরা এতদিন রক্ত জল করে তৃণমূল করেছেন, অথচ আজ বিভ্রান্ত, তাঁদের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা রয়েছে।

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী তৃণমূলের একেবারে নীচুতলার এবং সাধারণ কর্মীদের আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “সাধারণ যাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন, ভোট করেছেন, মার খেয়েছেন, যাদের পরিশ্রমে অন্য নেতারা এমপি বা এমএলএ হয়েছেন, অথচ এখনও যাঁরা সততার সঙ্গে তৃণমূলকে ভালোবাসেন—তাঁদের বলছি, আপনাদের জন্য কংগ্রেসের দরজা সম্পূর্ণ খোলা আছে।” অধীর বাবুর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট যে, তিনি তৃণমূলের শীর্ষস্তরের কোন্দলকে কাজে লাগিয়ে দলের স্তম্ভ বা বুথ স্তরের কর্মীদের নিজেদের দিকে টেনে আনতে চাইছেন।
রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের অন্দরে যেভাবে দুটি সমান্তরাল শক্তির কেন্দ্র তৈরি হয়েছে এবং দলের রাশ আলগা হচ্ছে, তা অন্য বিরোধী দলগুলোর জন্য মস্ত বড় সুযোগ। অধীর চৌধুরী একজন অভিজ্ঞ নেতা হিসেবে ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করেছেন। তৃণমূলের বহু সাধারণ কর্মী দলের বর্তমান অরাজকতা এবং ক্ষমতার লড়াই দেখে ক্ষুব্ধ ও হতাশ। তাঁরা যাতে বিজেপির দিকে না গিয়ে বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেন, সেই লক্ষ্যেই অধীরবাবু এই প্রকাশ্য আমন্ত্রণ জানিয়েছেন।
এই আহ্বানের পর মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের জেলা স্তরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অধীর চৌধুরীর নিজের গড় মুর্শিদাবাদে, যেখানে কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক ভিত্তি রয়েছে, সেখানে তৃণমূলের অসন্তুষ্ট কর্মীদের যোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তৃণমূলের এই ভাঙন পরিস্থিতিকে কাজে লাগিয়ে লোকসভা বা আগামী বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নিজেদের শক্তি কতটা বাড়াতে পারে এবং অধীর বাবুর এই ডাকে সাড়া দিয়ে কত কর্মী হাত শিবিরে যোগ দেন, এখন সেটাই দেখার।