বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

‘আলফা’-র জন্য প্রশংসায় পঞ্চমুখ হলিউডের অ্যাকশন ডিরেক্টর

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
‘আলফা’-র জন্য প্রশংসায় পঞ্চমুখ হলিউডের অ্যাকশন ডিরেক্টর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর প্রথম মহিলাপ্রধান ছবি ‘আলফা’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এই ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর আন্তর্জাতিক মানের ধুন্ধুমার মারপিটের দৃশ্য। ছবিটির অ্যাকশন পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড অ্যাকশন ডিরেক্টর ক্রেগ ম্যাক্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ছবির জটিল ও বড় বড় অ্যাকশন দৃশ্যগুলি পর্দায় ফুটিয়ে তুলতে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ কতটা হাড়ভাঙা পরিশ্রম করেছেন।

অতীতে শার্লিজ থেরন বা মিল্লা জোভোভিচের মতো প্রথম সারির আন্তর্জাতিক মহিলা অ্যাকশন তারকাদের মারপিট শেখানো ক্রেগ ম্যাক্রে ভারতের দুই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, আলিয়া ও শর্বরীর মানসিক প্রস্তুতি, ক্লান্তিহীন পরিশ্রম এবং কাজের প্রতি চরম নিষ্ঠাই ছবির প্রতিটি কঠিন ও ঝুঁকিপূর্ণ ‘হ্যান্ড-টু-হ্যান্ড’ (খালি হাতে লড়াই) অ্যাকশন দৃশ্যকে নিখুঁত ও সফল করে তুলেছে।
বিশেষ করে আলিয়া ভাটের ভূয়সী প্রশংসা করে ক্রেগ বলেন, “বিশ্বের অন্যান্য নামী মহিলা অ্যাকশন তারকাদের থেকে আলিয়াকে যা আলাদা করে, তা হলো তাঁর কাজের প্রতি সততা ও একগ্রতা। ‘আলফা’ ছবির অ্যাকশন সিকোয়েন্সের প্রস্তুতি পর্বের জন্য তিনি প্রচুর সময় দিয়েছেন এবং অসম্ভব খেটেছেন।” শর্বরীও নিজেকে উজাড় করে দিয়েছেন বলে জানান তিনি। এই প্রথম বলিউডের কোনও ছবিতে দুই প্রথম সারির অভিনেত্রীকে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগী মহলে চর্চা শুরু হয়েছে।