বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে ভক্তদের ঢল কাঁকসায়

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে ভক্তদের ঢল কাঁকসায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মীয় আচার ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে পানাগড়ের কাঁকসায় অনুষ্ঠিত হল প্রাচীন সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন ও পুজোর বিশেষ আয়োজন। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূম হয়ে ওই জ্যোতির্লিঙ্গ এসে পৌঁছয় কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে। সেখানে বৈদিক রীতি মেনে পুজো-অর্চনার ব্যবস্থা করা হয়। এই বিরল জ্যোতির্লিঙ্গ দর্শন ও পুজো দেওয়ার জন্য কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান।

আয়োজকদের দাবি, প্রায় এক হাজার বছরের প্রাচীন এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের গভীর ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। অতীতে ১৭ বার আক্রমণের পরও পুনর্নির্মাণ ও পুজোর মাধ্যমে এটি রক্ষা করা হয়েছিল। ১৮তম আক্রমণে জ্যোতির্লিঙ্গটি ভেঙে টুকরো হয়ে গেলে পণ্ডিতেরা সেই অংশগুলি সংগ্রহ করে সংরক্ষণ করেন।

আয়োজকেরা আরও জানান, ১৯২৪ সালে তৎকালীন শঙ্করাচার্য এটি একশো বছর ধরে পুজোর মাধ্যমে সংরক্ষণের পরামর্শ দিয়েছিলেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, দেশে রামমন্দির প্রতিষ্ঠার পর ‘রবিশঙ্কর’ নামে এক মহাপুরুষের হাতে এই জ্যোতির্লিঙ্গ সমর্পণ করা হবে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০৮টি শিবলিঙ্গ তাঁর কাছে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের দর্শনের সুবিধার্থে প্রতিটি রাজ্যে চারটি করে জ্যোতির্লিঙ্গ নিয়ে যাওয়া হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এটি কাঁকসায় আসে।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং কাঁকসা থানার আইসি সন্দীপ দাস। জ্যোতির্লিঙ্গের সামনে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন বিধায়ক। তিনি বলেন, নিজের চোখে এই প্রাচীন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরে তিনি অত্যন্ত ভাগ্যবান।

জ্যোতির্লিঙ্গ দর্শনকে কেন্দ্র করে গোটা বিদ্যালয় প্রাঙ্গণে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়। স্থানীয় মানুষের মধ্যেও এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ চোখে পড়ে।

আরও হট টপিক