বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অন্তঃস্থলের খবর

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
অন্তঃস্থলের খবর
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

  স্বামীজী "কর্মযোগ"-এ বলেছেন, আমরা যে কাজে বিরক্তি প্রকাশ করি তার কারণ—আমরা সকলেই নিজেদের খুব বড় ভেবে থাকি, কিন্তু আন্তরিকতার সঙ্গে কর্মে প্রবৃত্ত হলে আমরা অতি ক্ষুদ্র কর্তব্যগুলিও ঠিক ঠিক সম্পাদনে নিজের অক্ষমতা বুঝতে পারি এবং তাতে নিজের সম্পর্কে যেসকল উচ্চ ধারণা পোষণ করতাম, তা স্বপ্নের মতো অন্তর্হিত হয়ে যায়। ছেলেবেলায় আমরা নিজেদের কখনো মস্ত সম্রাট, কখনো খুব ধনী লোক ভাবতাম। এগুলি সবই খেয়াল মাত্র। প্রকৃতিই সর্বদা কঠোরভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী ন্যায়সঙ্গত ফলবিধান করে—তার একচুলও এদিক ওদিক হবার নয়। আমরা স্বীকার করতে ইচ্ছুক না হলেও প্রকৃতপক্ষে আমাদের কর্মফল অনুসারেই কর্তব্য নির্দিষ্ট হয়ে থাকে। আমাদের হাতের কাছে যে কর্তব্য রয়েছে তা উত্তমরূপে নির্বাহ করেই আমরা ক্রমশঃ শক্তিলাভ করে থাকি। এইরূপে ধীরে ধীরে শক্তি বাড়িয়েই আমরা সমাজের সর্বাপেক্ষা সম্মানজনক কর্তব্য পালন করার সৌভাগ্য লাভ করব। যে ক্রমাগত সকল বিষয়ে বিরক্তি প্রকাশ করে, তার পক্ষে সকল কর্তব্যই অরুচিকর বোধ হয়। কিছুই তাকে কখনো সন্তুষ্ট করতে পারে না,তার জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আমরা নিজেদের চক্ষুকেই ফাঁকি দিতে চাই। কিন্তু অন্তরের অন্তঃস্থলে স্ব-স্বরূপে তিনি সদা বিরাজিত। আমরা কোনদিনই তাঁকে প্রতারিত করতে পারি না। তাঁর চক্ষুকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। কবি রজনীকান্ত লিখেছেন, "তুমি আমার অন্তঃস্থলের খবর জানো ভাবতেই শুধু আমি লাজে মরি। আমি দশের চোখে ধুলো দিয়ে, কিনা করি আর কিনা বলি"।যথার্থ পরোপকারের প্রেরণা সহস্রবছর পরেও ফলবতী হয়। নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। কিন্তু এটা অভ্যাস করার সহিষ্ণুতা অর্জন করতে হবে।এসো, আমরা কেবল কাজ করে যাই।