বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

খোঁজ নেই অরূপ বিশ্বাসের, বাড়িতে পুলিশ

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
খোঁজ নেই অরূপ বিশ্বাসের, বাড়িতে পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মেসি কাণ্ডে চরম অস্বস্তিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার আদালতেও কোনও সুরাহা পেলেন না তিনি। আদালতে তাঁর আগাম জামিন ও আইনি রক্ষাকবচের আবেদন নাকচ হয়ে গেছে। এই ধাক্কার পর তাঁর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে তাঁর বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বর্তমানে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না।

তদন্তকারী পুলিশ কর্তারা তাঁর বর্তমান অবস্থান জানার জন্য একাধিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বর্তমানে তাঁর নিজের বাড়িতে নেই। তিনি কোথায় গিয়েছেন বা কার সঙ্গে যোগাযোগ রাখছেন, তা জানার চেষ্টা চলছে। এদিকে আদালতের সবুজ সংকেত না পাওয়ায় তাঁর ওপর আইনি চাপ আরও বাড়ল। জানা গেছে, বিধাননগর পুলিশের একটি বিশেষ দল কিছুক্ষণের মধ্যেই অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।
বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে স্টেডিয়ামে ভাঙচুর, টিকিট কালোবাজারি এবং অব্যবস্থাপনার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল। এর আগে তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকেও অন্য একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ভাইয়ের পর এবার প্রাক্তন মন্ত্রীও পুলিশের জালে জড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে না থাকায় পুলিশের অনুমান, তিনি গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁর বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।