বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টিফিনে গোমাংসের বিরিয়ানি নিয়ে আসার অভিযোগ, অসমে চাঞ্চল্য

প্রকাশিত: ১০ জুন, ২০২৬
টিফিনে গোমাংসের বিরিয়ানি নিয়ে আসার অভিযোগ, অসমে চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলের টিফিনে গোমাংসের বিরিয়ানি নিয়ে আসার অভিযোগে এক নাবালক ছাত্রকে আটক এবং তার মাকে গ্রেফতার করল পুলিশ। অসমের গোয়ালপাড়া জেলার একটি সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালক ছাত্রটি তার টিফিন বাক্সে গোমাংসের বিরিয়ানি নিয়ে স্কুলে এসেছিল। অভিযোগ উঠেছে, সে শুধু নিজেই ওই খাবার খায়নি, ভিন্ন ধর্মের দুই সহপাঠীকেও সেই বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করেছিল। সহপাঠীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নাবালক ছাত্রটিকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে (কোর্টে) পাঠানো হয়েছে। অন্যদিকে, নাবালকের টিফিনে এই খাবার দেওয়ার অপরাধে তার মাকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই স্কুল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।