হট টপিক
বাংলাদেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা
প্রকাশিত: ২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম। এখনও পর্যন্ত ৫৮৮জন শিশু মারা গিয়েছে। শনিবার সকাল আটটা থেকে রবিবার পর্যন্ত সেদেশে ৩ শিশু মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা ঘটে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে। হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন। গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত মোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে। হাম নিয়ে চিন্তায় পড়েছেন বাড়ির সদস্য থেকে দেশের প্রধানমন্ত্রী। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।

