বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সবাই মিলে দেশের জন্য চিন্তা করি, ভালো থাকতে পারব: প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
সবাই মিলে দেশের জন্য চিন্তা করি, ভালো থাকতে পারব: প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বিশেষ সংবাদদাতা: মালয়েশিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের শুধু নিজেদের সুযোগ-সুবিধা বা দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে, দেশের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যের জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। রবিবার (২১ জুন, ২০২৬) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের বিখ্যাত শাংগ্রি লা হোটেলে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক জমকালো মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেই তিনি প্রবাসী ভাই-বোনদের মুখোমুখি হন।

মতবিনিময়ের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, “আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সবাই মিলে ভালো থাকতে পারি।” তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আজকে আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি।”
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিভিন্ন কর্মসংস্থান, ভিসা জটিলতা এবং কারাগারে আটকে থাকা নাগরিকদের নানাবিধ দুঃখ-দুর্দশার চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। তার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, মালয়েশিয়ার কারাগারে অন্যায়ভাবে বা আইনি জটিলতায় আটকে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে এবং প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিতে তিনি মালয়েশিয়া সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।