বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ভাগীরথী নদীতে স্নান করতে নেমে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার দুপুর নাগাদ কালনা ফেরিঘাটের ঠিক উল্টোদিকে, নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর স্নানঘাট এলাকায় জলের তোড়ে তলিয়ে যায় দুই কিশোর। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ দুই কিশোরের পরিচয় জানা গিয়েছে। তারা হলো আকাশ শেখ (১৮) এবং বাপি শেখ (১৫)। দুজনেই নদীয়ার শান্তিপুর শহরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে নৃসিংহপুর স্নানঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল ওই দুই কিশোর। কিন্তু নদী গর্ভের তীব্র স্রোত ও জলের গভীরতা বুঝতে না পেরে তারা আচমকাই তলিয়ে যেতে শুরু করে। ঘাটে থাকা অন্যান্যরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিখোঁজ দুই কিশোরের সন্ধানে নদীতে স্পিডবোট ও ডুবুরি নামিয়ে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও আকাশ ও বাপির কোনো হদিস মেলেনি। পরিবারের সদস্যরা ঘাটের পাড়ে এসে কান্নায় ভেঙে পড়েছেন। নদীর গভীর স্রোতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে।