বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিজ্ঞান মঞ্চের পরিবেশ দিবস পালন

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
বিজ্ঞান মঞ্চের পরিবেশ দিবস পালন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গলসী বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের উপস্থিতিতে গলসী সারদা বিদ্যাপীঠ,গলসী উচ্চ বিদ্যালয়, গলসি কলেজ ও কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় বিশ্ব পরিবেশ দিবসের উপর আলোচনা ও বৃক্ষ রোপনের মাধ্যমে দিনটি যথাযথ ভাবে পালিত হয়। 

গলসী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি র‍্যালি  সংগঠিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য সদস্য রামপ্রণয় গাঙ্গুলি, কেন্দ্রের সম্পাদক তরুণ গাঙ্গুলি, সভাপতি গৌতম গাঙ্গুলি,সহ সম্পাদক মহম্মদ জিকরিয়া,মানস বন্দ্যোপাধ্যায়, আকবর আলি মন্ডল, সেন্ট ফ্রান্সিস ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা মৌসুমী রায়, গলসী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা চন্দ্রিকা কর্মকার, সহশিক্ষিকা সুতপা চৌধুরী ও গলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  তন্ময় ঘোষ প্রমুখ।
বুদবুদ গার্লস হাইস্কুলেও বৃক্ষরোপন করা হয়।