বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

গ্রন্থ প্রকাশ বই-ভব প্রকাশনার

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
গ্রন্থ প্রকাশ বই-ভব প্রকাশনার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শনিবার কলকাতার গিরীশ পার্কের কাছে প্রগেসিভ কমিউনিটি হলে বই-ভব পাবলিশার্সের আয়োজনে 'বই-ভবের বইপ্রকাশ' শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল একাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন। পাশাপাশি ছিল একাধিক কবির কবিতাপাঠ। এছাড়াও গ্রন্থ সমালোচনাও ছিল অন্যতম প্রধান আকর্ষণ।

 বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠান চলে এই অনুষ্ঠান।
এদিন প্রকাশ পেল যে গ্রন্থগুলো তার মধ্যে অন্যতম প্রফুল্ল চাকী পরিবারের সুযোগ্য সদস্য সুব্রত  চাকী-র' 'প্রতিদিন স্মৃতির মণিকোঠায়' (দিনলিপির ডায়েরী সংকলন), কথাকার সলিল বিশ্বাসের লেখা উপন্যাস 'টঙ্গাবতী থেকে ভাগীরথী', কবি অসীম কুমার মিশ্র-র কাব্যগ্রন্থ 'ভিতর বাহিরে আছ তুমি' , কবি লালমিয়া মোল্লার কাব্যগ্রন্থ 'সপ্তর্ষি পঙক্তিমালা।' অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক সায়ন্তন বসু মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চাকী,  লেখক ও সাংবাদিক শমিক স্বপন ঘোষ, দেবারুন রায়, ড. মনোরঞ্জন সরদার, কবি অসীম কুমার মিশ্র,  কবি চৈতালী রায় , লেখক সলিল বিশ্বাস, কবি লালমিয়া মোল্লা প্রমুখরা। 
প্রকাশিত বইগুলির ওপর বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন শমিক স্বপন ঘোষ,  দেবারুন রায় , ডঃ মনোরঞ্জন সরদার, আবীরলাল প্রমুখ বিশিষ্ট গুণীজন। বিভিন্ন কবি নিজ লেখা কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করেন কবি চৈতালী রায় ।
অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল সুশৃঙ্খল  এবং মনোগ্রাহী । সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, প্রচলিত অনুষ্ঠানের বাইরে বেরিয়ে এসে একটি নতুন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বই - ভবের কর্ণধার জসীমুদ্দীন মোল্লা। সম্পাদকের আন্তরিক আহ্বান এবং আয়োজনে উপস্থিত সকলেই সন্তুষ্ট।