বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার অন্তর্গত বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজার গ্রামে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন রামপুরহাট–১ নম্বর ব্লকের বিডিও। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছিল। কাজ পুনরায় শুরু হওয়ায় গৌরবাজার গ্রামের শ্রমজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। বহু পরিবার এই কর্মসূচির মাধ্যমে আবারও কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
গ্রামবাসীদের দাবি, কর্মসূচি চালু হওয়ায় এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে এবং বহু মানুষ উপকৃত হবেন। কাজ শুরু হওয়ার এই শুভ মুহূর্তে গ্রামবাসীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চালু থাকবে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।