বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিজেপি নেতার উদ্যোগে সহায়তা প্রদান কেন্দ্রে ব্যাপক ভিড়

প্রকাশিত: ১ জুন, ২০২৬
বিজেপি নেতার উদ্যোগে সহায়তা প্রদান কেন্দ্রে ব্যাপক ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বুদবুদে বিজেপির উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে বিশেষ সহায়তা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে একাধিক নতুন জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পগুলির জন্য অনলাইন এবং অফলাইন—দুই মাধ্যমেই ফর্ম পূরণের কাজ জোরকদমে চলছে। তবে নতুন নিয়মে ফর্ম পূরণ করতে গিয়ে যাতে সাধারণ মানুষকে কোনওরকম হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিলেন বুদবুদের বিজেপি যুব নেতা রোহিত সিং। সাধারণ মানুষের সুবিধার্থে তিনি এলাকায় একটি বিশেষ সহায়তা প্রদান কেন্দ্র চালু করেছেন। এই কেন্দ্রে এসে এলাকার মানুষ বিনামূল্যে সরকারি প্রকল্পের ফর্ম পূরণ ও জমা দেওয়ার বিষয়ে যাবতীয় সাহায্য পাচ্ছেন। বিশেষ করে নতুন সরকারের ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। প্রতিদিন বহু মানুষ এই কেন্দ্রে আসছেন।
এই উদ্যোগ প্রসঙ্গে বিজেপি যুব নেতা রোহিত সিং বলেন, রাজ্যে এখন আর কোনও বিশেষ দলের শাসকের আইন চলছে না, বরং প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা এখন সম্পূর্ণ সুরক্ষিত। সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প এনেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য বহু মহিলা আমাদের এই সহায়তা কেন্দ্রে আসছেন। আমরা অত্যন্ত যত্নের সঙ্গে তাঁদের ফর্ম পূরণ করে দিচ্ছি।
তিনি আরও যোগ করেন যে, ক্ষমতার পরিবর্তন মানেই মানুষের কাছে পরিষেবাকে আরও সহজ করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানো পথেই আগামী দিনেও তাঁরা এভাবেই নিরলসভাবে মানুষের সেবা করে যাবেন।
 এই সহায়তা কেন্দ্রে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফর্ম পূরণের পাশাপাশি কোন কোন নথিপত্র প্রয়োজন, ফর্ম কোথায় জমা দিতে হবে—সব বিষয়েই স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষকে গাইড করছেন। স্থানীয় মহিলাদের একাংশ জানান, আগে ফর্ম তোলার জন্য বা ফর্ম পূরণের জন্য অনেক সময় নানা সমস্যায় পড়তে হতো। কিন্তু বাড়ির কাছে এই ধরনের সহায়তা কেন্দ্র খোলায় তাঁদের অনেক সুবিধা হয়েছে। কোনও টাকা-পয়সা ছাড়াই খুব সহজে তাঁরা কাজ মেটাতে পারছেন। তাছাড়া বুদবুদে যে ভয়ের পরিবেশ ছিল তা থেকেও মুক্তি পেয়েছি আমরা। 
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার আসার পর জনমুখী প্রকল্পগুলির সুবিধা যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতেই দলীয় নেতা কর্মীরা এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নিচ্ছেন। বুদবুদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।