বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বুদবুদের রামকৃষ্ণ আশ্রম-এর উদ্যোগে সামাজিক সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের সেবার উদ্দেশ্যে একটি জলসত্রের আয়োজন করা হল। গ্রীষ্মের তীব্র দাবদাহে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

আশ্রমের  ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমে কর্মসূচিটি সর্বাঙ্গীণ সাফল্য লাভ করে। অসংখ্য পথচারী ও সাধারণ মানুষ এই জলসত্রের মাধ্যমে উপকৃত হন এবং সকলের মধ্যে সেবার আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।
আশ্রমের পক্ষে রবীন রায় বলেন, আমরা বিশ্বাস করি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ-এর আশীর্বাদে ভবিষ্যতেও এই ধরনের আরও বহু জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং সমাজসেবার এই ধারা আরও প্রসারিত হবে। এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আশ্রমের সেই সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।