বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আদালত চত্বরে টাকার বৃষ্টি

প্রকাশিত: ২ জুন, ২০২৬
আদালত চত্বরে টাকার বৃষ্টি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: আদালত চত্বরে হঠাৎ করেই শুরু হলো ৫০০ টাকার নোটের বৃষ্টি! আকাশ থেকে নয়, আদালতের ভেতরের একটি বড় গাছের ওপর থেকেই টপাটপ ঝরে পড়তে থাকল নতুন নোট। আর সেই টাকা কুড়াতে নিচে হুড়োহুড়ি পড়ে গেল মানুষের মধ্যে। কোনো সিনেমার দৃশ্য নয়, এমনই এক অদ্ভুত ও হাসির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা আদালত চত্বরে। আর এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে একটি ডানপিটে বানর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বুলন্দশহর আদালতে নিজের একটি সম্পত্তির রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি করাতে এসেছিলেন এক ব্যক্তি। জমি কেনাবেচার জন্য তাঁর ব্যাগে ছিল মোটা অঙ্কের টাকা। আদালতের ভেতরে ঢোকার মুখে তিনি যখন নথিপত্র গোছাতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা একটি বানর এসে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। চোখের পলকে ব্যাগটি নিয়ে চম্পট দেয় বানরটি।
ব্যক্তিটি চিৎকার শুরু করতেই দেখা যায়, বানরটি ব্যাগ নিয়ে আদালত চত্বরেরই একটি উঁচু গাছের ডালে গিয়ে বসেছে। লোকজন যখন তাকে তাড়ানোর চেষ্টা করছে, তখনই বানরটি ব্যাগের চেন খুলে ফেলে। ভেতরে খাবার দাবার কিছু না পেয়ে রাগের চোটে ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের বান্ডিল বের করে চারদিকে ছড়াতে শুরু করে সে। ১০, ২০ বা ১০০ টাকার নোট নয়, আস্ত ৫০০ টাকার নোটের বৃষ্টি শুরু হয়ে যায় গাছ থেকে।
এই দৃশ্য দেখামাত্রই আদালতের নিচে উপস্থিত লোকজন কাজকম্ম ফেলে টাকা কুড়াতে দৌড় লাগায়। শুরু হয়ে যায় তীব্র হুড়োহুড়ি। যার হাতে যা আসছিল, সেভাবেই টাকা পকেটে পুরতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। অন্যদিকে, যাঁর টাকা, সেই অসহায় মালিক তখন চোখের জল ফেলে চিৎকার করে মানুষকে টাকা না ছোঁওয়ার অনুরোধ করতে থাকেন। পরে আদালতের কর্মী ও উপস্থিত কিছু সহৃদয় ব্যক্তির চেষ্টায় বানরটির হাত থেকে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে বেশ কিছু টাকা হাওয়া হয়ে গিয়েছে। আদালত চত্বরে বানরের এমন কীর্তি নিয়ে এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও।