বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তিন সন্তানের বাবা হয়েও চার সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া! তারপর? 

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
তিন সন্তানের বাবা হয়েও চার সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া! তারপর? 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তিন সন্তানের বাবা হয়েও চার সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া! আর সেই বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে খোদ থানার সামনেই আক্রান্ত হলেন স্ত্রী। অভিযোগ, পুলিশে নালিশ করার অপরাধে স্ত্রীকে রাস্তার মাঝেই ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দিল ‘গুণধর’ স্বামী। ক্যানিং থানার ঠিক সামনের এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার স্বামীর সঙ্গে অন্য এক মহিলার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক রয়েছে। ওই মহিলাও বিবাহিত এবং চার সন্তানের মা। অন্যদিকে, আক্রান্ত দম্পতির নিজস্ব তিনটি সন্তান রয়েছে। স্বামীর এই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি চলছিল। ঘটনার দিন এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানাতে এসেছিলেন স্ত্রী।অভিযোগ, স্ত্রী থানার দিকে যাচ্ছেন জানতে পেরেই পিছু নেয় অভিযুক্ত স্বামী। এরপর থানার একেবারে নাকের ডগায়, রাস্তার মাঝেই স্ত্রীর ওপর চড়াও হয় সে। প্রকাশ্য রাস্তায় তাঁকে ফেলে লাঠি ও ভারী বস্তু দিয়ে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে মহিলার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। থানার সামনে এই তাণ্ডব দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আক্রান্ত স্ত্রীর মৌখিক বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। ভরদুপুরে থানার ঢিলছোড়া দূরত্বে এমন নৃশংস হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মূল লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।