বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

চিংড়িঘাটায় মেট্রোর সফল ট্রলি ট্রায়াল, ডিসেম্বরেই সল্টলেক পর্যন্ত পরিষেবা?

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
চিংড়িঘাটায় মেট্রোর সফল ট্রলি ট্রায়াল, ডিসেম্বরেই সল্টলেক পর্যন্ত পরিষেবা?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুমতি সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় সাফল্যের মুখ দেখল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প। ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটা অংশে প্রায় দেড় বছর আটকে থাকার পর, গত মে মাসে রাজ্যে প্রশাসনিক পালাবদলের পরই মেট্রো কর্তৃপক্ষ দু’দফায় উড়ালপথ তৈরির কাজ সম্পূর্ণ করেন। এ বার সেই নবনির্মিত অংশে বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন, উভয় লাইনেই প্রথম বারের জন্য ছোট ট্রলি ছুটিয়ে সফল পরিদর্শন সারলেন আধিকারিকেরা।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ওই নির্দিষ্ট পথে ট্রলি চালিয়ে লাইনের খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে। এই প্রাথমিক পরীক্ষা সফল হওয়ার পর, এ বার ওই অংশে দ্রুত বৈদ্যুতিকরণের কাজ শুরু করতে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ। পরের ধাপে সিগন্যালিং ব্যবস্থা বসানোর কাজ শেষ হলেই শুরু হবে মূল ট্রেনের ট্রায়াল রান বা মহড়া। সব কিছু পরিকল্পনা মাফিক চললে, আগামী ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া-বিমানবন্দর লাইনের মেট্রো পরিষেবা সল্টলেক সংলগ্ন আইটি সেন্টার পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
আইটি সেন্টার মেট্রো স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের একেবারে কাছাকাছি অবস্থিত। ফলে এই বর্ধিত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে বাইপাস হয়ে সল্টলেক সেক্টর ফাইভের আইটি হাবে যাতায়াতকারী হাজার হাজার নিত্যযাত্রীর ভোগান্তি এক ধাক্কায় অনেকটাই কমবে এবং দুই মেট্রো লাইনের মধ্যে সংযোগকারী রুট হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।