বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বাংলায় খাতা খুলল থালাপতি বিজয়ের দল, বর্ধমানে প্রথম কার্যালয়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বাংলায় খাতা খুলল থালাপতি বিজয়ের দল, বর্ধমানে প্রথম কার্যালয়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দক্ষিণ ভারতের রাজনীতিতে পা রাখার পর এবার দূরবর্তী পশ্চিমবঙ্গেও নিঃশব্দে নিজেদের সংগঠন বিস্তার করতে শুরু করল তামিল সুপারস্টার বিজয় বা ভক্তদের প্রিয় ‘থালাপতি’ বিজয়ের দল ‘তামিলগা ভেত্রি কড়গম’ (TVK)। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে ঘটা করে উদ্বোধন করা হলো রাজ্যে দলের প্রথম কার্যালয়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব।

অভিনেতা সি. জোসেফ বিজয়ের দল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করলেও, ভিন রাজ্যে এই কার্যালয় খোলার সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে আপাতত বাংলায় ভোট বা সরাসরি কোনো বড়সড় রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটতে চাইছে না এই সংগঠন। দলীয় নেতৃত্বের দাবি, দলনেতা বিজয়ের আদর্শ মেনে আপাতত নিবিড় সামাজিক কাজের মাধ্যমেই এ রাজ্যের সাধারণ মানুষের মন জয় করা তাঁদের মূল লক্ষ্য।
দলীয় কার্যালয় উদ্বোধনের মঞ্চ থেকে জানানো হয়েছে, এ রাজ্যে সংগঠনের পরিধি ধাপে ধাপে বাড়ানো হবে। মানুষের সঙ্গে সরাসরি নিবিড় যোগাযোগ তৈরি করতে খুব শীঘ্রই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। রুপোলি পর্দার ‘থালাপতি’র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলার মাটিতে এই দক্ষিণ ভারতীয় দল কতটা প্রভাব বিস্তার করতে পারে, এখন সেটাই দেখার।

আরও খবর