বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মাঠেই হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
মাঠেই হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফিরল দুঃস্বপ্নের স্মৃতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ: ফুটবল মাঠে ফের পাঁচ বছর আগের সেই ভয়াবহ এবং দুঃস্বপ্নের স্মৃতি ফিরে এল। আবারও ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। রবিবার ইউক্রেনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।ম্যাচের ৭৯ মিনিটে হঠাৎ করেই বুকে তীব্র অস্বস্তি অনুভব করেন এরিকসেন এবং বুক চেপে ধরে মাঠের মধ্যেই পড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন এবং মাঠের মেডিকেল স্টাফরা দ্রুত ছুটে আসেন। এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ডেনমার্ক ও ইউক্রেনের ফুটবলাররা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দেন। সতীর্থের গোপনীয়তা রক্ষা করতে এবং তাঁকে আড়াল করতে ফুটবলাররা তাঁর চারপাশে একটি মানব প্রাচীর বা হাডল তৈরি করে দাঁড়িয়ে থাকেন। প্রায় ১৩ মিনিট ধরে মাঠের ভেতরেই এরিকসেনের জরুরি চিকিৎসা চলে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় তিনি শেষ পর্যন্ত উঠে দাঁড়াতে সক্ষম হন। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। 

এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ডেনমার্ক ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এরিকসেন বর্তমানে সজ্ঞানে রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে এই ঘটনার পর আর ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। খেলায় ডেনমার্ক ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।
এর আগে ২০২১ সালের উয়েফা ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন একইভাবে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন এরিকসেন। সেবার প্রায় পাঁচ মিনিটের জন্য তাঁর হৃদস্পন্দন থমকে গিয়েছিল এবং সিপিআর (CPR) ট্রিটমেন্টের মাধ্যমে তাঁর প্রাণ বাঁচানো হয়। পরবর্তীতে তাঁর বুকে একটি বিশেষ হার্ট-স্টার্টিং ডিভাইস (ICD) বসানো হয়েছিল।