বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দার্জিলিংয়ে যানজট রুখতে কড়া প্রশাসন: টাইগার হিলে গাড়ি ঢোকার সময় বেঁধে দিল পুলিশ 

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
দার্জিলিংয়ে যানজট রুখতে কড়া প্রশাসন: টাইগার হিলে গাড়ি ঢোকার সময় বেঁধে দিল পুলিশ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পর্যটন মরশুমের শুরুতেই চেনা ছন্দে ফিরছে শৈলশহর দার্জিলিং। পাহাড়ের মনোরম আবহাওয়া উপভোগ করতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। কিন্তু এই আনন্দের মাঝেই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকায় চরম ক্ষোভ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কোমর বেঁধে নামল দার্জিলিং সদর ট্রাফিক পুলিশ এবং জেলা প্রশাসন।

কাঞ্চনজঙ্ঘার অপরূপ সূর্যোদয় দেখার অন্যতম জনপ্রিয় স্পট হলো টাইগার হিল। প্রতি ভোরে সেখানে শয়ে শয়ে পর্যটকবাহী গাড়ির ভিড় জমে। এই টাইগার হিলের যানজট সামাল দিতে শুক্রবার একটি কড়া নির্দেশিকা জারি করেছে দার্জিলিং সদর ট্রাফিক পুলিশ। নতুন নিয়ম অনুযায়ী, শনিবার থেকে পর্যটকবাহী গাড়িগুলিকে ভোর সাড়ে চারটের মধ্যে টাইগার হিলে পৌঁছানো বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট এই সময়ের পরে আর কোনো পর্যটকবাহী গাড়িকে টাইগার হিলের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
প্রশাসনের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ভোরের দিকে টাইগার হিল সংলগ্ন রাস্তায় গাড়ির জট কমানো। সঠিক সময়ে গাড়িগুলি পৌঁছে গেলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে বলে মনে করছেন কর্তারা। তবে শুধু ভোরবেলার ট্রাফিক নিয়ন্ত্রণই নয়, সামগ্রিকভাবে দার্জিলিং শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তৎপর হয়েছে প্রশাসন। এই যানজট সমস্যার সমাধান করতে দার্জিলিংয়ের মহকুমা শাসক বনমালী রায় সোমবার জেলা প্রশাসনিক কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। এই বৈঠকে পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও গাড়ি চালক সংগঠনগুলির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। কীভাবে পর্যটকদের সুবিধা বজায় রেখে এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না করে ট্রাফিক ব্যবস্থা মসৃণ করা যায়, তা নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। আশা করা যাচ্ছে, এই বৈঠক থেকে দার্জিলিংয়ের ট্রাফিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে।