বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ব্যাট দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ‘খুন’ চিকিৎসকের!

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
ব্যাট দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ‘খুন’ চিকিৎসকের!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: গৃহপরিচারিকার বিরুদ্ধে 'কালো জাদু' বা ডাইনিবিদ্যার চর্চা করার অভিযোগ এনে তাঁকে চরম নৃশংসতায় খুন করলেন এক চিকিৎসক। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে দক্ষিণ দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক মণীষ গুপ্তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চিকিৎসক মণীষ গুপ্তার দাবি— ওই পরিচারিকা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে কালো জাদু করছিলেন। আর এর ফলেই নাকি তাঁর পরিবারের সদস্যদের একের পর এক বড় ক্ষতি হচ্ছিল। এই অন্ধবিশ্বাস ও আক্রোশ থেকেই ঘটনার দিন মণীষ ওই পরিচারিকার ওপর চড়াও হন। প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয় এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
রক্তাক্ত অবস্থায় পরিচারিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একজন উচ্চশিক্ষিত চিকিৎসকের এমন চরম অন্ধবিশ্বাস এবং নৃশংস অপরাধের ঘটনায় হতবাক খোদ তদন্তকারী অফিসাররাও। পুলিশ ঘটনার রক্তমাখা ব্যাটটি উদ্ধার করেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো পারিবারিক বা আর্থিক বিবাদ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।