ওটিটিতে আসছে অজয় দেবগণের ‘দৃশ্যম’, রইল সপ্তাহের তালিকা
নিজস্ব প্রতিনিধিঃ চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিনোদনের একগুচ্ছ নতুন সম্ভার অপেক্ষা করছে দর্শকদের জন্য। সব থেকে বড় চমক হিসেবে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এ বার বাড়িতে বসেই দেখা যাবে বিজয় সালগাঁওকরের পরিবারের শেষ লড়াই। আজ থেকেই ছবিটি স্ট্রিম করা যাবে।
নেটফ্লিক্সের ঝুলিতে এই সপ্তাহে আরও একাধিক বড় আকর্ষণ রয়েছে। হলিউড প্রেমীদের জন্য আসছে ‘স্পাইডারম্যান— ব্র্যান্ড নিউ ডে’। পাশাপাশি অ্যানিমে ভক্তদের জন্য মুক্তি পাচ্ছে ‘ফুল নাইট’-এর প্রথম সিজন। এর ১২টি পর্বই একসঙ্গে দেখা যাবে জাপানি, ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এ ছাড়াও এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ‘দ্য হান্টিং ওয়াইভস সিজন টু’, ‘দ্য মসকিউটো বোল’ এবং ‘অলয়েজ অন কল’। বিদেশি ছবির তালিকায় রয়েছে ডাচ মিনিসিরিজ ‘টুজ: দ্য ভ্যান ডের বাল্ক কিডন্যাপিং’, স্প্যানিশ ছবি ‘দ্য চাইল্ড’ এবং ফরাসি ছবি ‘দ্য হাঞ্চব্যাক সোল অব প্যারিস’।
অন্যান্য প্ল্যাটফর্মগুলিও পিছিয়ে নেই। সোনি লিভ-এ মুক্তি পাচ্ছে বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবনকাহিনি অবলম্বনে তৈরি এই ছবিটি প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছিল। এ বার তা ওটিটির পর্দায় আসছে। জি ফাইভ-এ দর্শকরা দেখতে পাবেন ‘অক্টোপাস’।

