বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দুর্গাপুর ব্যারেজে রাতে যান চলাচল বন্ধের ভাবনা

প্রকাশিত: ৩০ মে, ২০২৬
দুর্গাপুর ব্যারেজে রাতে যান চলাচল বন্ধের ভাবনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ গেট পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী জুন মাসের শুরুতে দুর্গাপুর ব্যারাজের ওপর দিয়ে রাতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। সেচ দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। ঠিক হয়েছে ৫ থেকে ৯ জুন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারাজ দিয়ে যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হবে। 

দামোদরের বন্যা থেকে অবিভক্ত বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলার নিম্ন দামোদর এলাকাকে বাঁচাতে আমেরিকার ‘টেনেসি ভ্যালি অথরিটি’র (টিভিএ) অনুকরণে ১৯৪৮-এর ৭ জুলাই দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) গড়ে ওঠে। জানা গিয়েছে, ব্যারাজ গড়ে ওঠার পরে ২০১৬ সালের আগে পর্যন্ত কার্যত কখনও ব্যারাজের গেটগুলি সংস্কারের কথা ভাবাই হয়নি। ধাতব এই গেটগুলি দিনের পর দিন জলের চাপ সহ্য করতে করতে এবং বয়সজনিত কারণে দুর্বল হয়ে গিয়েছে। ২০১৬ সালে প্রথম ব্যারাজের নিরাপত্তা সমীক্ষা করে দেখা হয়। ২০১৭ সালের ২৪ নভেম্বর ১ নম্বর লকগেট বিকল হয়ে যায়। ২০১৮ সালের শেষ দিকে ব্যারাজ সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার। ধাপে ধাপে ১৪টি দুর্বল গেট বদল ও সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজ এখনও চলছে। ২৭ নম্বর গেটটি বহু দিন ধরেই দুর্বল হয়ে রয়েছে। সেখানে ‘ফ্লোটিং গেট’ লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। 
এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন, ঝুঁকি এড়াতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে কাজ করতে হবে। ২৭ মে বাঁকুড়া জেলা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে পাঁচ দিন রাতে যান চলাচল বন্ধ রাখার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াতকারী যানবাহন রানিগঞ্জের মেজিয়া সেতু দিয়ে ঘুরিয়ে দিতে হয়। এ বারও সব চূড়ান্ত করে দ্রুত নির্দেশিকা জারি করার প্রক্রিয়া চলছে

আরও হট টপিক