বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

থামল না থ্রি লায়ন্স, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে কাপের স্বপ্ন বাঁচাল ইংল্যান্ড

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
থামল না থ্রি লায়ন্স, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে কাপের স্বপ্ন বাঁচাল ইংল্যান্ড
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ‘ইটস কামিং হোম’— প্রতি বিশ্বকাপের শুরুতেই এই চেনা গর্জনে মেতে ওঠেন ইংরেজ সমর্থকরা। তবে ইতিহাস বলছে, মাঠের চাপ নিতে না পেরে বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংল্যান্ড। এবার কি তবে ঘুঁচবে দীর্ঘ ৬০ বছরের খরা? টমাস টুখেলের ছেলেদের প্রথম ম্যাচ দেখে নিশ্চিত উত্তর না মিললেও, তারা যে এবার মরিয়া, তার প্রমাণ মিলল টেক্সাসের মাটিতে। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে আমেরিকার ডালাস স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল থ্রি লায়ন্স।

ম্যাচের শুরু থেকেই দুই ইউরোপীয় মহাশক্তির লড়াই জমে উঠেছিল। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। তবে ৩৬ মিনিটে মার্টিন বাতুরিনার দুর্দান্ত গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে ম্যাচ আরও নাটকীয় মোড় নেয়। ৪২ মিনিটে হ্যারি কেন নিজের দ্বিতীয় গোল করে দলকে ফের এগিয়ে দিলেও, বিরতির ঠিক আগের মুহূর্তে পিটার মুসার গোলে ২-২ করে মাঠ ছাড়ে ক্রোয়াটরা।
দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য মেজাজে ধরা দেয় ইংল্যান্ড। বিরতির ঠিক পরেই, ৪৭ মিনিটে মাঝমাঠের জেনারেল জুড বেলিংহ্যামের পা থেকে আসে এক অনবদ্য গোল। ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় টুখেলের দল। ক্রোয়েশিয়া গোল শোধের চেষ্টা করলেও ম্যাচের ৮৫ মিনিটে পরিবর্ত হিসেবে নামা মার্কাস র্যা শফোর্ড দলের চতুর্থ গোলটি করে ক্রোয়াটদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। 
প্রথমার্ধে রক্ষণভাগের ভুলভ্রান্তি কপালে চিন্তার ভাঁজ ফেললেও, আক্রমণভাগের এই আগুনে ফর্ম স্বস্তি দিচ্ছে ইংরেজ শিবিরকে। প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট পকেটে পুরে গ্রুপ ‘এল’-এর মগডালে বসল ইংল্যান্ড। এই জয়ে কাপের স্বপ্ন আরও উজ্জ্বল হলো ঠিকই, তবে ৬০ বছরের অভিশাপ কাটিয়ে ট্রফি সত্যিই ‘ঘরে ফেরে’ কি না, তা সময়ই বলবে।