বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিশ্বকাপের ভরা বাজারে আমেরিকায় যৌনকর্মীদের ভিড়

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
বিশ্বকাপের ভরা বাজারে আমেরিকায় যৌনকর্মীদের ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ চার বছরে একবার আসে 'গ্রেটেস্ট শো অন আর্থ'। এবার সেই ঐতিহাসিক ফুটবল বিশ্বকাপের আসর বসেছে তিন দেশে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় একযোগে চলছে ফুটবলের এই মহাযজ্ঞ। ৩৯ দিনের এই দীর্ঘ ক্রীড়া উৎসবে মেতে উঠেছেন বিশ্বের লক্ষ লক্ষ ফুটবল ভক্ত। খেলা দেখার জন্য তিন দেশেই এখন উপচে পড়া ভিড়। আর এই মেগা টুর্নামেন্টের ভরা বাজারেই এক অন্যরকম আলোড়ন তৈরি হয়েছে। খেলাধুলার পাশাপাশি সেখানে হতে চলেছে ভরপুর দেহতত্ত্বের মেলবন্ধন। ইউরোপীয় যৌনকর্মীদের নিয়ে করা সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য।

একটি বড় ইউরোপীয় যৌনকর্মী প্ল্যাটফর্ম 'এরোবেলা' এই সমীক্ষাটি চালিয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইউরোপের হাজার হাজার যৌনকর্মী বা বারবিলাসিনী এই সময়ে উত্তর আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করছেন। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ২ শতাংশ (যা সংখ্যায় প্রায় ৯ হাজার) যৌনকর্মী ইতিমধ্যেই আমেরিকা, কানাডা বা মেক্সিকো যাওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছেন। শুধু তাই নয়, আরও প্রায় ৫ শতাংশ (প্রায় ২২ হাজার) কর্মী সেখানে যাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছেন।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্যটক এবং ফুটবল ভক্তদের সমাগম সবসময়ই আকাশছোঁয়া থাকে। এই বিপুল জনজোয়ারকে কাজে লাগিয়ে মোটা টাকা উপার্জনের লক্ষ্য নিয়েছেন এই পেশার মানুষেরা। ফুটবল মহোৎসবের এই মরশুমে উত্তর আমেরিকায় বিনোদনের চাহিদা মেটাতে তারা সেখানে পাড়ি দিচ্ছেন। খেলা আর বিনোদনের এই মেলবন্ধন নিয়ে এখন জোর চর্চা চলছে আন্তর্জাতিক মহলে।