হট টপিক
গোখরো উদ্ধার ভাতাড়ে
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি : প্রায় ছয় ফুট লম্বা গোখরো ঘুরে বেড়াচ্ছিল মন্দিরের উপর। কখনও ফনা তুলে আবার কখনও শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। পূর্ব বর্ধমানের ভাতাড় গ্রামের মালিপুকুরে এই দৃশ্য ঘিরে শোরগোল পড়ে যায়। গোখরোটিকে দেখে অনেকেই মাথায় হাত ঠেকান। অবশেষে সেটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানো হয়।

