মন্ত্রী হওয়ায় গৌরীশঙ্কর ঘোষকে অভিনন্দন বিজেপির মেগা শোভাযাত্রায়
রিচা দত্ত, মুর্শিদাবাদ: রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে অভিনন্দন জানাতে রবিবার লালবাগে বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল চারটে থেকে নাকুরতলা স্কুল ময়দান থেকে শুরু হওয়া মিছিলে উপচে পড়ল হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড়। ঢাক-ঢোল, কাঁসরের তালে উৎসবের চেহারা নিল গোটা শহর।
কারা ছিলেন নেতৃত্বে?
মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই অভিনন্দন যাত্রার নেতৃত্ব দেন জেলা সভাপতি সৌমেন মন্ডল। ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার বিভিন্ন মণ্ডল থেকে কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে যোগ দেন শোভাযাত্রায়।
কেমন ছিল ছবিটা?শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল। শুরু থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। ঢাক, ঢোল, কাঁসর ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে এগোয় বিশাল মিছিল। স্লোগানে মুখরিত হয় রাজপথ।
এদিনের শোভাযাত্রায় মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থক মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
লালবাগের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখেন সাধারণ মানুষ। অনেকেই হাত নেড়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে অভিনন্দন জানান।
জেলা বিজেপি নেতৃত্বের দাবি, গৌরীশঙ্কর ঘোষের মন্ত্রিত্ব লাভ মুর্শিদাবাদ জেলার উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। সেই আনন্দ ও গর্বের বহিঃপ্রকাশ হিসেবেই এই অভিনন্দন যাত্রা।
বিপুল জনসমাগম, কর্মীদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবারের এই শোভাযাত্রা লালবাগের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে ঘিরে মানুষের সমর্থনের ছবিই স্পষ্ট হল গোটা শহর জুড়ে।

