বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

‘গ্রেট নিকোবর প্রজেক্ট’ নিয়ে বিতর্কঃ সরব রাহুল গান্ধী

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
‘গ্রেট নিকোবর প্রজেক্ট’ নিয়ে বিতর্কঃ সরব রাহুল গান্ধী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিতর্কিত ‘গ্রেট নিকোবর প্রজেক্ট’ নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই মেগা প্রকল্পের কারণে ওই অঞ্চলের সাড়ে আট থেকে দশ লক্ষ গাছ কেটে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। প্রকৃতির এই বিপুল ক্ষতির মুখে দাঁড়িয়ে, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এই বিশেষ দিনে রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একগুচ্ছ চমৎকার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে সমুদ্রের গভীরে স্কুবা ডাইভিং করতে এবং স্থানীয় উপজাতিদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়ন নীতিকে নিশানা করে তিনি বলেন, উন্নয়নের নামে প্রাচীন বৃষ্টিঅরণ্য ধ্বংস, প্রবাল প্রাচীরের ক্ষতি এবং আদিবাসীদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাহুল গান্ধী স্পষ্ট জানান, দেশের সুরক্ষার জন্য সামরিক পরিকাঠামো বা ‘আইএনএস বাজ’-এর সম্প্রসারণকে তিনি পূর্ণ সমর্থন করেন। তবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে এই বিপুল প্রকৃতি ধ্বংসের আয়োজন আসলে এক বড় বিপর্যয়। তিনি দেশবাসীকে এই পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশবিদদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পৃথিবীর অন্যতম প্রাচীন জীববৈচিত্র্য চিরতরে হারিয়ে যাবে।