বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

লিপুলেখ নিয়ে নেপালকে কড়া বার্তা ভারতের

প্রকাশিত: ২ জুন, ২০২৬
লিপুলেখ নিয়ে নেপালকে কড়া বার্তা ভারতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিতর্কিত লিপুলেখ গিরিপথ নিয়ে এবার প্রতিবেশী দেশ নেপালকে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিল নয়াদিল্লি। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ লিপুলেখ সীমান্ত সমস্যা নিয়ে চীন ও ব্রিটেনের মতো তৃতীয় পক্ষের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুধু তা-ই নয়, তিনি দাবি করেন যে ভারত যেমন নেপালের জমি দখল করেছে, তেমনই নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। নেপাল প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আন্তর্জাতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে ভারত সাফ জানিয়ে দিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সূত্রের খবর, কাঠমান্ডুর এই বিতর্কিত অবস্থানের পরই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতি জারি করা হয়েছে। সাউথ ব্লকের কর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত ও নেপালের মধ্যেকার যেকোনো সীমান্ত সমস্যা সম্পূর্ণভাবে দুই দেশের নিজস্ব বিষয়। এর মধ্যে চীন বা ব্রিটেনের মতো অন্য কোনো দেশের নাক গলানোর কোনো প্রয়োজন বা এক্তিয়ার নেই। ভারত সবসময়ই আলোচনার মাধ্যমে প্রতিবেশীদের সাথে সমস্যা মেটাতে রাজি, তবে তার জন্য দ্বিপাক্ষিক রাস্তাই একমাত্র মাধ্যম।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উস্কানিমূলক। লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরার মতো অঞ্চলগুলোকে নেপাল নিজেদের নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। এবার সেই ইস্যুতে চীন ও ব্রিটেনকে টেনে এনে নেপাল আসলে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে এই বিষয়ে চীনের নাম জড়ানোয় ভারতের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।
ভারত ও নেপালের মধ্যে বহু বছরের প্রাচীন সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সীমান্তও উন্মুক্ত। কিন্তু সাম্প্রতিককালে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনপন্থী হাওয়া জোরাল হওয়ায় দিল্লির সাথে দূরত্ব বাড়ছে কাঠমান্ডুর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত-নেপাল সীমান্ত বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং নেপালের বিদেশমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতি আমরা দেখেছি।” তিনি আরও বলেন, “ভারত-নেপাল সীমান্তের প্রায় ৯৮ শতাংশই চিহ্নিত। কিছু অংশ এখনও অমীমাংসিত রয়েছে। গণ্ডক নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও সীমান্তের যেসব অংশ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, সেখানে জমি দখল এবং অনুপ্রবেশের অভিযোগও রয়েছে। এই ধরনের সমস্যাগুলির সামাধানে ভারত-নেপাল যৌথভাবে এলাকাগুলির মানচিত্রায়ণের কাজ চালাচ্ছে।”