বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভায় দুর্নীতির অভিযোগে পৌরপিতাকে ঘিরে বিক্ষোভ 

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভায় দুর্নীতির অভিযোগে পৌরপিতাকে ঘিরে বিক্ষোভ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, বহরমপুর: বুধবার মধ্যরাত থেকে উত্তাল জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা। পৌরপিতা প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামল বিজেপি ও সাধারণ মানুষ। স্লোগান, অবস্থান, পুলিশ মোতায়েন। শেষমেশ থানায় FIR-এর প্রস্তুতি।  

কী নিয়ে বিক্ষোভ? তৃণমূল পরিচালিত বোর্ডের পৌরপিতা প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে অভিযোগের লিস্ট লম্বা। আবাস যোজনার ঘর দিতে টাকা চাওয়া।সুলভ শৌচালয় নির্মাণে কাটমানি। বাড়ির প্ল্যান পাশ করাতে মোটা অঙ্কের দাবি। স্বজনপোষণ ও টাকার বিনিময়ে কাজ সব অভিযোগই রয়েছে। 

স্থানীয়দের দাবি, “টাকা ছাড়া পৌরসভায় ফাইল নড়ে না। যোগ্যরা বঞ্চিত।”  প্রথমে পৌরসভার সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশ করে।  সমাবেশ থেকে মিছিল করে সরাসরি পৌরপিতার দপ্তরের সামনে পৌঁছে যায় জনতা। জবাবদিহির দাবিতে স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধদের। 
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসেন জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে জিয়াগঞ্জ থানায় FIR করা হবে। দাবি একটাই, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি।  

তবে বিক্ষোভের উত্তাপের মধ্যেই ভাইরাল হয়েছে স্থানীয়দের মন্তব্য। অনেকেই বলছেন, “জনগণ এখনও পৌরপিতার প্রতি ‘সদয়’। ‘ডিম থেরাপি’র পর্যায়ে যায়নি ব্যাপারটা!”  
বিজেপির দাবি, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূলের তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।