হট টপিক
প্রতিদিন এক কোয়া কাঁচা রসুনেই দীর্ঘস্থায়ী হবে যৌবন, ফিরবে যৌন ক্ষমতা
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
বিশেষ প্রতিবেদন: রসুনের ওষধি গুণের শেষ নেই। রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও প্রাচীনকাল থেকেই পুরুষদের যৌন ক্ষমতা ও আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে ভেষজ ওষুধ হিসেবে রসুনের ব্যবহার হয়ে আসছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে যে, প্রতিদিন নিয়ম করে কাঁচা রসুন খেলে নারী ও পুরুষ উভয়েরই যৌবন দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে পুরুষদের একাধিক গোপন শারীরিক সমস্যা দূর করতে এক কোয়া কাঁচা রসুন ম্যাজিকের মতো কাজ করে।
অনেকের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে বা অতিরিক্ত মানসিক চাপের কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। রসুন প্রাকৃতিকভাবে শরীরে হরমোনের ভারসাম্য বজায় রেখে কামেচ্ছা বা লিপিডো (Libido) ফিরিয়ে আনতে অত্যন্ত সাহায্য করে।
পুরুষদের লিঙ্গোত্থানের সমস্যা বা ‘ইরেক্টাইল ডিসফাংশন’ (ED) দূর করতে রসুনের জুড়ি মেলা ভার। রসুনে থাকা ‘অ্যালিসিন’ (Allicin) নামক রাসায়নিক উপাদান রক্তনালীকে প্রসারিত করে এবং যৌনাঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। এর ফলে পুরুষদের যৌন সক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণ বেড়ে যায়।
অনেক সময় অতিরিক্ত হরমোনের ক্ষরণ বা যৌন আকাঙ্ক্ষার অতিপ্রয়োগের ফলে শরীরের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। চিকিৎসকদের মতে, রসুনের বিশেষ প্রাকৃতিক গুণ এই স্নায়বিক ক্ষতি মেরামত করতে সক্ষম। নিয়মিত রসুন খেলে স্নায়ুর দুর্বলতা ও অবসাদ দূর হয়।
গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন সকালে খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খেলে পুরুষদের বীর্যে শুক্রাণুর (Sperm Count) সংখ্যা এবং তার গতিশীলতা বৃদ্ধি পায়। ফলে বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।
কী ভাবে এবং কখন খাবেন?
সবচেয়ে বেশি উপকার পেতে প্রতিদিন সকালে খালি পেটে এক বা দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে জল দিয়ে খেয়ে নিন। কাঁচা রসুনের তীব্র গন্ধের কারণে খেতে অসুবিধা হলে তা সামান্য মধুর সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে। তবে যাঁদের রক্ত পাতলা করার ওষুধ চলে বা অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকুন।

