বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হজম শক্তি বৃদ্ধি কীভাবে

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
হজম শক্তি বৃদ্ধি কীভাবে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

না, আজ খাদ্য হজম শক্তির বিষয়ে আলোচনা নয়, সে আলোচনা আছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে। আজকের আলোচনার বিষয় কীভাবে ক্ষমতা হজম করা যায় সেই সম্পর্কে। ক্ষমতা মানে  রাজনৈতিক, অর্থনৈতিক, বংশপরিচয়, বৌদ্ধিক প্রভৃতি নানা প্রকার ক্ষমতা। যেমন মদ্যপানের মাত্রা বেশি হয়ে গেলেই মানুষ মাতালের মত হয়ে যায় ঠিক তেমনি ক্ষমতা মাত্রাতিরিক্ত হলে মানুষ মত্ত হয়ে পড়ে। মানুষ নিজের হাতে একটু ক্ষমতা পেলে কিভাবে মত্ত হয় তা প্রতিনিয়ত দেখতে পাই। কোন মানুষ আজকে খুব সরল ও সুন্দর ; কাল তার পদোন্নতি ঘটিয়ে দাও, তাকে একটু ক্ষমতাধিকার যুক্ত পদে বসাও দেখবে তার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। এমন কথা প্রায়ই অনেকের মুখ থেকে শোনা যায়- জানো আমি কে? আমি কি করতে পারি ? এই বিষয়টি নিয়ে মহাভারতের উদ্যোগ পর্বে একটি গুরুত্বপূর্ণ শ্লোক আছে। শ্লোকটির বাংলা অর্থ —প্রথম, মদ বা মত্ততা হলো বিদ্যা বা জ্ঞান থেকে। আমার এত বড় ডিগ্রী আমি ইউনিভার্সিটির টপার ইত্যাদি। এই হলো বিদ্যা- মদঃ। দ্বিতীয় হলো ধন-মদঃ। এতদিন গরীব ছিলাম হঠাৎ প্রচুর টাকা পেয়েছি এতেই আমি মত্ত। শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে এইরূপ একটি দৃষ্টান্ত আছে যেখানে ঠাকুরকে একজন পরিচিত ব্যক্তি এমন তুচ্ছ তাচ্ছিল্য ভঙ্গিতে সম্বোধন করছেন যা শুনেই ঠাকুর বললেন,ও নিশ্চয়ই কিছু টাকা পেয়েছে ! আমাদের সমাজে এরূপ ঘটনা অহরহ দেখি। টাকার গরম দেখানো লোকের অভাব নেই। তৃতীয় হলো বংশপরিচয়জনিত মত্ততা। এই শ্লোকেরই দ্বিতীয় ছত্রে বলা হয়েছে—এইসব মত্ততাগুলি বা অহংকার গুলি কেবল অমার্জিতরুচি, অবলিপ্ত, সংস্কৃতিহীন লোকেদের জন্যই। উদারমনা লোকেদের কাছে এই মত্ততাগুলি দমস্বরূপ হয়ে যায়। অর্থাৎ মদ শব্দের অর্থ মত্ততা আর এটি উল্টে গেলেই হয় দম। দম শব্দের অর্থ হলো সম্পূর্ণ আত্মসংযম। যেসব নর বা নারী সমস্ত প্রকার ক্ষমতাকে হজম করেছে, এর অতিরিক্ত কিছু নেই যা তাকে মত্ত করতে পারে। অর্থাৎ প্রকৃত মহৎ ব্যক্তি সব রকম মত্ততাকে দম-এ অর্থাৎ সংযমে রূপায়িত করে। একমাত্র আধ্যাত্মিক শক্তির সাহায্যে, নিয়মিত যোগ অভ্যাসের দ্বারা, মানুষ এই সর্বপ্রকার ক্ষমতাকে হজম করতে শেখে।