বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বাদল অধিবেশন ঘিরে জঙ্গলমহলে কুর্মিদের প্রত্যাশার পারদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
বাদল অধিবেশন ঘিরে জঙ্গলমহলে কুর্মিদের প্রত্যাশার পারদ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: সংসদের আসন্ন বাদল অধিবেশন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জঙ্গলমহলের কুর্মি সামাজিক সংগঠনগুলির প্রত্যাশা। দিল্লিতে একাধিক স্তরে বৈঠক ও আশ্বাসের পর এ বার সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করছে আদিবাসী নেগাচারী কুর্মি সমাজ। নিজেদের দাবিদাওয়া আদায়ে ব্লকে ব্লকে সম্মেলন শুরু করেছে তারা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে নতুন করে স্মারকলিপি পাঠিয়ে দীর্ঘদিনের দাবিগুলি ফের তুলে ধরার প্রস্তুতিও চলছে জোরকদমে।

ওই সংগঠন সূত্রের খবর, ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকে গত ৩০ মে ব্লক সম্মেলন সম্পন্ন হয়েছে। আগামী ২৮ জুন সম্মেলন হবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লকে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কুর্মি অধ্যুষিত বাকি ব্লকগুলিতেও পর্যায়ক্রমে সম্মেলনের পরিকল্পনা রয়েছে। আগামী ছ’মাসের মধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করে জেলা সম্মেলনের আয়োজনের ভাবনাও রয়েছে নেতৃত্বের।
অন্যান্য কুর্মি সামাজিক সংগঠনগুলির মতো আদিবাসী নেগাচারী কুর্মি সমাজেরও মূল দাবি, কুর্মি সম্প্রদায়কে তফসিলি জনজাতি তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা। সেই দাবির লক্ষ্যে বিধানসভা ভোটের আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ‘মহামোড়ল’ অনুপ মাহাতো-সহ প্রতিনিধিদের বৈঠক হয়। সেখান থেকে ইতিবাচক আশ্বাস মেলার পর এবার সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে জঙ্গলমহল।