বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

প্রবল ক্ষোভের মুখে ভাইপো অভিষেকের ডানা ছাঁটলেন পিসি মমতা!

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
প্রবল ক্ষোভের মুখে ভাইপো অভিষেকের ডানা ছাঁটলেন পিসি মমতা!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয়, বিধায়কদের ক্ষোভ এবং একের পর এক পুরপ্রধানের পদত্যাগে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরে তৈরি হওয়া এই তুমুল ঝোড়ো পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দলীয় নেত্রী মমতা ব্যানার্জি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই শুক্রবার কালীঘাটে তৃণমূলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি তথা কার্যসমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের রাশ শক্ত করতে এবং ভাঙন রুখতে এই বৈঠকে একাধিক বড়সড় সাংগঠনিক রদবদল করেছেন নেত্রী।

বৈঠকের সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। দলের একাংশের অসন্তোষ এবং কঠিন পরিস্থিতির মধ্যেও অভিষেকের ওপরই আস্থা রেখেছেন মমতা ব্যানার্জি। তবে এককভাবে নয়, অভিষেককে সাহায্য করার জন্য এবং দলের সর্বভারতীয় স্তরে কাজের গতি বাড়াতে নতুন পদের সৃষ্টি করা হয়েছে। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে দলের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। তাঁরা দুজনেই সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করবেন।
সাম্প্রতিক সময়ে দলের একের পর এক কাউন্সিলর, বরো চেয়ারম্যান এবং পুরসভার মেয়রেরা পদত্যাগ করায় দলের নিচুতলায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ এবং দলের ভেতরের অন্তর্দ্বন্দ্বের কারণেই যে নির্বাচনে এই শোচনীয় ফল, তা মেনে নিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এই ক্ষতে প্রলেপ দিতে এবং জনসংযোগ বাড়াতে একঝাঁক নতুন ও পুরনো মুখের মেলবন্ধন ঘটানো হয়েছে এই নতুন কমিটিতে। দলনেত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন করে সংগঠনকে চাঙ্গা করতে হবে।
তৃণমূল সূত্রে খবর, চন্দ্রিমা ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুব্রত বক্সীকে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বহাল রাখা হয়েছে। সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না ব্যানার্জি এবং স্বাতী খন্দেকার প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।