বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আমাদের জোর করে হারানো হয়েছে, ইভিএম ফরেন্সিকের দাবি তুলে বিস্ফোরক মমতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
আমাদের জোর করে হারানো হয়েছে, ইভিএম ফরেন্সিকের দাবি তুলে বিস্ফোরক মমতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিন সপ্তাহ কেটে গেলেও এখনও রাজনৈতিক পারদ তুঙ্গে। রবিবার ফলতা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন এক বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট দাবি করেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে সাধারণ মানুষের ভোটে হারেনি, বরং একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তাঁদের হারানো হয়েছে। এই জালিয়াতির পেছনে ভারতের নির্বাচন কমিশন (ECI) সরাসরি বিজেপিকে সাহায্য করেছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।

রবিবার তীব্র আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি রাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনকে পুরোপুরি ‘প্রহসন’ বলে আখ্যা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষ আমাদের দু-হাত উজাড় করে ভোট দিয়েছেন। কিন্তু সেই জনমতকেকে বুড়ো আঙুল দেখিয়ে ইভিএম ও মেশিনের কারচুপির মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। মানুষের রায়কে চুরি করা হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত— প্রতিটি পদক্ষেপে শাসকদল বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
নিজের পুরোনো নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের ফলাফল নিয়েও এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভবানীপুর কেন্দ্রে বিজেপির জয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভবানীপুর কেন্দ্রের ভোটের ফলাফল কীভাবে উল্টে দেওয়া হয়েছে, তার সব প্রমাণ আমাদের কাছে আছে। আমি এই চুরির বিরুদ্ধে চুপ করে বসে থাকব না। ভবানীপুরে ঠিক কী ভাবে জেতা হয়েছে, সেটা আমি এবার সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলব।
নির্বাচনকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস খুব শীঘ্রই আইনি পদক্ষেপ করতে চলেছে বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এদিন সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে একটি খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, যদি তাঁদের মনে কোনো চোর-কাঁটা না থাকে, তবে অবিলম্বে ব্যালট ও ইভিএমের সত্যতা যাচাই করা হোক। মমতার কথায়, বিজেপির যদি এতই সাহস থাকে, তবে ভবানীপুর সহ বিতর্কিত কেন্দ্রগুলির ইভিএম-এর ফরেন্সিক তদন্ত করিয়ে দেখাক। ফরেন্সিক রিপোর্ট এলেই দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে যাবে এবং এই ভোট চুরির আসল রূপ দেশের মানুষের সামনে চলে আসবে।
ফলাফল প্রকাশের তিন সপ্তাহ পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই নয়া আক্রমণ রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিল। তবে বিজেপির কটাক্ষ উনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে উনি হেরে গিয়েছেন। মানুষ বিজেপিকে বেছে নিয়েছে।