বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মমতা-কেজরিওয়ালের জন্যই ধ্বংস হয়েছে ইন্ডিয়া জোট

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
মমতা-কেজরিওয়ালের জন্যই ধ্বংস হয়েছে ইন্ডিয়া জোট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

 নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ইন্ডিয়া (INDIA) জোট ছেড়ে নীতীশ কুমারের এনডিএ-তে (NDA) যোগ দেওয়ার রহস্য অবশেষে ২ বছর পর ফাঁস হলো। সেই সময় নীতীশকে বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ বলে মনে করা হচ্ছিল। কিন্তু আচমকাই তাঁর দলবদল সবাইকে চমকে দিয়েছিল। 

ঘটনার দুই বছর পর, নীতীশের দল জনতা দল ইউনাইটেডের (JDU) কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝাঁ স্পষ্ট জানালেন, এই ভাঙনের নেপথ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
সঞ্জয় ঝাঁর দাবি, নীতীশ কুমারই অক্লান্ত পরিশ্রম করে সব বিরোধী দলকে এক ছাতার তলায় এনে ‘ইন্ডিয়া’ জোট গড়ে তুলেছিলেন। জোটের নিয়ম অনুযায়ী নীতীশ কুমারেরই এই মঞ্চের আহ্বায়ক বা প্রধান মুখ হওয়ার কথা ছিল। কিন্তু জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান অরবিন্দ কেজরিওয়াল।
জেডিইউ-এর অভিযোগ, নীতীশ কুমারকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই মমতা ও কেজরিওয়াল মিলে এই ছক কষেছিলেন। যার ফলে জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন নীতীশ। নিজের তৈরি জোটে এভাবে বারবার অপমানিত ও গুরুত্বহীন হয়ে পড়ার পরেই তিনি ইন্ডিয়া জোটের পতন নিশ্চিত করে পুনরায় নরেন্দ্র মোদির হাত ধরার সিদ্ধান্ত নেন। 
সঞ্জয় ঝাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর ২০২৬ সালের জাতীয় রাজনীতিতে তৎকালীন বিরোধী জোটের অভ্যন্তরীণ কোন্দল ও সমীকরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।