বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মানকর কলেজে রবীন্দ্র স্মরণ

প্রকাশিত: ১২ মে, ২০২৬
মানকর কলেজে রবীন্দ্র স্মরণ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার মানকর কলেজের সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সাহিত্য, সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনায় সঞ্চালক অধ্যাপক প্রবীর কুমার পাল ও অধ্যাপক শ্রাবন্তী ঘোষ উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যকে সভাপতি রূপে মঞ্চে আহ্বান করে বরণ করা হয়। অধ্যক্ষের মাল্যদান ও সকলের পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কলেজের ছাত্রী হেমা আউলিয়া। এরপর অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। একে একে নৃত্য, গান, কবিতা ও বক্তব্য পরিবেশন করেন পল্লবী দত্ত, চন্দনা মুখার্জি, সঞ্জিতা মুর্মু, অধ্যাপিকা মুন্নেমা শবনম সহ অন্যান্যরা। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে কলেজের ছাত্রী রূপসা গুহ ঠাকুরতা। শেষে অধ্যাপক শুকদেব মণ্ডল ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।