বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মায়ের শ্রাদ্ধে উদ্দাম নাচ, তুমুল বিতর্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬
মায়ের শ্রাদ্ধে উদ্দাম নাচ, তুমুল বিতর্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ শ্রাদ্ধানুষ্ঠান মানেই সাধারণত চোখের জল, গম্ভীর পরিবেশ, গীতাপাঠ কিংবা ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান। প্রিয়জনকে হারানোর বেদনায় যেখানে চারপাশ ম্রিয়মাণ থাকে, সেখানে বিহারের এক গ্রামে মায়ের শ্রাদ্ধসভাকে ঘিরে সামনে এল এক সম্পূর্ণ বিপরীত ও নজিরবিহীন ছবি। শোকসভাকে কার্যত বিনোদনের মঞ্চে পরিণত করে রাতভর আয়োজন করা হলো চটুল নাচের অনুষ্ঠান ‘লন্ডা ডান্স’। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক, ক্ষোভ ও তীব্র সমালোচনা।

মর্মান্তিক ও বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার অন্তর্গত শিবনগর গ্রামে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা জানকী দেবী, যিনি স্থানীয় মানুষের কাছে ময়না দেবী নামেই বেশি পরিচিত ছিলেন, গত ১৯ মে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন। মায়ের মৃত্যুর পর তাঁর আত্মার শান্তির কামনায় গত ৩০ মে পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ ও শোকসভার আয়োজন করা হয়েছিল। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরাও এসেছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিতে।
কিন্তু ধর্মীয় ও সামাজিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওই দিন রাতে শ্রাদ্ধের আসরেই বসে নাচের আসর। পুরুষদের নারী সেজে নাচ করার ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘লন্ডা ডান্স’-এর আয়োজন করে মৃতের পরিবার। অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোজপুরি চটুল গানের তালে উশৃঙ্খলতা চরম আকার ধারণ করে। শোকের পরিবেশ নিমেষের মধ্যে একটি জমকালো উৎসবে রূপ নেয়। উপস্থিত অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এবং পরবর্তীতে তা সমাজমাধ্যমে পোস্ট করে দেন।
ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে সনাতন সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বলে অভিহিত করেছেন। অনেকের মতে, যে মা সন্তানদের বড় করে তুললেন, তাঁর মৃত্যুর পর এমন আচরণ চরম অসম্মানজনক। গ্রামবাসীদের মধ্যেও এই নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আধুনিকতার নামে শোক পালনের এই ধরণ সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।