বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মেমারিতে রক্তদান শিবির

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
মেমারিতে রক্তদান শিবির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: মহেশডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে ও ভারতীয় জনতা পার্টির পরিচালনায় তীব্র গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণ পাড় এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিজেপি বিধায়কের প্রতিনিধি বিশ্বজিৎ বোস। তিনি বলেন, রাজ্য জুড়ে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। মেমারি গ্রামীণ হাসপাতালকে সদর হাসপাতালে পরিণত করা হবে। মেমারিতে ব্লাড ব্যাঙ্ক তৈরির বিষয়টিও বিধায়ক মানব গুহ'র নজরে রয়েছে। শিবিরে মোট ১০০ জনের রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। রক্ত সংগ্রহ করে বর্ধমানের মাদার  টেরিজা ওম্ ব্লাড ব্যাঙ্ক।